সরকার গঠনের ঘোষণা শনিবার: তালেবান মুখপাত্র

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫২

সরকার গঠনের ঘোষণা একদিন পেছালো তালেবান কর্তৃপক্ষ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের নতুন সরকার গঠনের ঘোষণার কথা থাকলেও তা শনিবার (৪ সেপ্টেম্বর) হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

শুক্রবার এক বিবৃতিতে জাবিউল্লাহ জানান, ‘শনিবার (৪ সেপ্টেম্বর) নতুন সরকারের কাঠামো ঘোষণা হবে’।

এদিকে, তালেবানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মুফতি ইনামুল্লাহ সামানগানি বলেছেন, ‘নতুন সরকার নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত এবং মন্ত্রিসভার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা হয়েছে।’

সরকারের নেতৃত্বে থাকছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গণি বারাদার। তার সঙ্গে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব, শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই। নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ পর্যায়ের এক তালেবান কর্মকর্তা বলেন, দলের গুরুত্বপূর্ণ নেতারা কাবুলে পৌঁছেছেন। একটি সূত্র জানায়, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ধর্মীয় বিষয় এবং ইসলামের আলোকে শাসন পরিচালনার বিষয় দেখভাল করবেন।

জানা গেছে, ইরানের ধাঁচে সরকার গঠন করতে চায় তালেবান। সে ক্ষেত্রে সর্বোচ্চ নেতা হতে পারেন দলের প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম