তালেবান মন্ত্রিসভায় এফবিআই’র ওয়ান্টেড তালিকার সন্ত্রাসী

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৩

যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী সংগঠনের এক নেতাকে রেখে আফগানিস্তানের নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজ্জুদিন হাক্কানি হতে যাচ্ছেন আফগানিস্তানের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ঘোষিত মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে তার।

সিরাজ্জুদিন হাক্কানিকে মন্ত্রিসভায় রাখার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের নতুন সরকারের সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে তালেবানকে সব ধরনের সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবারের সংবাদ সম্মেলনে নতুন সরকারের ঘোষণা দেওয়ার সময়ও বলেছেন, তারা যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চায়। তিনি দাবি করেন, নতুন মন্ত্রিসভায় বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এতে কোনও নারীকে রাখা হয়নি।

যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আফগানিস্তান পরিস্থিতির ওপর নজর রাখছে। বিশেষত আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার হয় কিনা তা দেখতে চায় তারা। এছাড়া তালেবানের অধীনে আফগান নারী অধিকার পরিস্থিতিও নজরে রাখতে চায় তারা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের মুখপাত্র জেন পিসাকি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কখন তালেবান সরকারকে স্বীকৃতি দেবে তার কোনও টাইমলাইন নেই। তারা এখনও আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের সরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম