আমরুল্লাহ সালেহ’র ভাইয়ের মরদেহ দাফন করতে দেয়নি তালেবান

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৭

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রহুল্লাহ আজিজীকে হত্যার পর পরিবারকে তার দেহ দাফন করতে দেয়নি তালেবান। গোষ্ঠীটি বলছে, তার শরীর পঁচা উচিত।

গত বৃহস্পতিবার পাঞ্জশির উপত্যকায় তালেবানের সঙ্গে যুদ্ধে নিহত হন রহুল্লাহ। তবে তাকে হত্যার আগে নির্যাতন করা হয় বলে দাবি পরিবারের। এ বিষয়ে পরিবারের সদস্য এবাদুল্লাহ সালেহ বার্তা সংস্থা রয়র্টাসকে জানান, গতকাল তারা আমার চাচাকে হত্যা করেছে। দাফন করতে দেওয়া হয়নি। এমনকি তালেবানের সদস্যরা বলছেন, তার দেহ পচন ধরা উচিত। 

সম্প্রতি তালেবানের হাতে পাঞ্জশিরের পতন ঘটেছে। তালেবান দাবি করেছে, প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে প্রবল লড়াইয়ের মধ্য দিয়ে পাঞ্জশির উপত্যকা দখল নিতে সমর্থ হয় তারা। কিন্তু এমন দাবি অস্বীকার করে আসছে আহমদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট। এই ফ্রন্টে আছেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও।

বর্তমানে আহমদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ কোথায় আছেন তা অস্পষ্ট। কারও মতে, তারা দেশ ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের