কাবুল বিমানবন্দরে কাজে ফিরছেন নারীরা

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৫

আফগানিস্তানে কাজে ফিরতে শুরু করেছেন নারীরা। সশস্ত্র গোষ্ঠী তালেবানের ভয় উপেক্ষা করেই কাবুল বিমানবন্দরে কাজে যোগ দিয়েছেন ১২ আফগান নারী। তালেবান ক্ষমতা দখলের আগে তারা কাবুল বিমানবন্দরেই কর্মরত ছিলেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিমানবন্দরের প্রবেশদ্বারে ৬ নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অভ্যন্তরীণ ফ্লাইটের আগে নারী যাত্রীদের তল্লাশি করছিলেন তারা।

গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতা দখলের আগে কাবুল বিমানবন্দরে ৮০ জনের বেশি নারী কাজ করতেন। এর মধ্যে ১২ জন ফিরলেন।

বিমানবন্দরে কাজ করতেন রাবিয়া জামাল নামের এক নারী। তালেবান নতুন সরকার গঠনের পর তিনি সাহসী সিদ্ধান্ত নিয়ে আবারও কাজে যোগ দিলেন। এই তিন সন্তানের জননী বলেন, পরিবারকে সহায়তা করতে আমার টাকার প্রয়োজন। পরিবারের জন্য খুব চিন্তা হতো, এখন ভালো লাগছে’।

রাবেয়ার বোন কুদসিয়া জামাল বলেন, তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার খবরে তিনি কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। পরিবার চেয়েছিল আমি যেন না ফিরি। কিন্ত ফেরাতেই স্বস্তি পাচ্ছি’।

গত ৭ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান গোষ্ঠী।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম