কাবুলে ডব্লিউএইচও প্রধান, আন্তর্জাতিক সহায়তার আহ্বান তালেবানের

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯

আফগানিস্তানে ত্রাণ সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিসের সঙ্গে তালেবান নেতাদের এক বৈঠকের সময় এই আহ্বান জানানো হয়েছে।

কাবুল সফরের সময় ডব্লিউএইচও প্রধান আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেন। আফগান প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যদি স্বাস্থ্য খাত এবং অন্যান্য ক্ষেত্রে ত্রাণ সহায়তা না দেয়, তাহলে আফগানিস্তান মানবিক সংকটের মুখে পড়বে।’

বেশ কয়েকটি দেশ ও প্রতিষ্ঠানে আফগান সরকারের জব্দ হয়ে থাকা সম্পদ ছাড় করারও আহ্বান জানান আফগান প্রধানমন্ত্রী। ডব্লিউএইচও প্রতিনিধি দলকে তিনি বলেন, ‘চাপে সমস্যার সমাধান হবে না, আলোচনার মাধ্যমে তা হতে পারে। এখনও যেসব নিষেধাজ্ঞা বহাল রয়েছে, সেগুলো প্রত্যাহার হওয়া উচিত।’

তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, ডব্লিউএইচও প্রতিনিধি দলটি জানিয়েছে তারা আফগানিস্তানে মানবিক সংকট এড়ানোর চেষ্টা চালাবে তারা। এছাড়া সহায়তা বাড়ানোরও চেষ্টা করা হবে।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম