তালেবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে তাড়াহুড়া নয়: পাকিস্তান

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৯

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের বুঝতে হবে যে স্বীকৃতি ও দেশ পুনর্গঠনে সহায়তা চাইলে তাদের আরও দায়িত্বশীল এবং আন্তর্জাতিক মতামত ও নিয়মের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার তিনি বলেন, স্বীকৃতি দেওয়ার আগে দেশগুলো আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখছে।

শাহ মাহমুদ কোরেশি বলেন, ‘আমার মনে হয় না এই মুহূর্তে স্বীকৃতি দিতে কারও তাড়া আছে, আর তালেবানের উচিত এগুলোর ওপর নজর রাখা।’ তিনি বলেন, তালেবান স্বীকৃতি চাইলে তাদের আরও বেশি স্পর্শকাতর এবং আন্তর্জাতিক মতামত গ্রহণে আগ্রহী হতে হবে।

পাকিস্তানের লক্ষ্য হলো আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা। আর সেটা অর্জনে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের পরামর্শ দেন তিনি। শাহ মাহমুদ কোরেশি বলেন, তাদের প্রাথমিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা এগুলোর বিরোধী নয়, ‘পরেরটা দেখা যাক’।

তালেবান আফগান নারীদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কাজে যোগ দিতে দেবে বলে আশা প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ ও প্রতিষ্ঠান আফগান সরকারের সম্পদ জব্দ রেখেছে সেগুলো দ্রুত ছাড় করে দেওয়ার আহ্বান জানান শাহ মাহমুদ কোরেশি।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের