আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্ত ফের শুরু করতে চায় আইসিসি

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:২৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:২৫

আফগানিস্তানে সংগঠিত যুদ্ধাপরাধের তদন্ত ফের শুরু করার অনুমোদন চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটার। সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, তালেবান ক্ষমতা দখলের পর আদালতের বিচারকদের কাছে এই অনুমোদন চাওয়া হয়েছে। তালেবান ও ইসলামিক স্টেট খোরাসানের কর্মকাণ্ডের ওপর গুরুত্ব রেখে এই তদন্ত পরিচালিত হবে।

আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করতে ইতোমধ্যে ১৫ বছর কাটিয়ে দিয়েছে আইসিসি। অবশেষে গত বছর পূর্ণ তদন্ত শুরু হয়। তবে সেই তদন্ত আটকে দেয় আফগান সরকার। তাদের দাবি ছিলো তারা নিজেরাই এই অপরাধের তদন্ত করবে। হেগ ভিত্তিক আইসিসি কেবল তখনই কোনও সদস্য দেশে হস্তক্ষেপ করে যখন সংশ্লিষ্ট দেশ যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ কিংবা গণহত্যার বিচারে অক্ষম বা অনিচ্ছুক হয়।

গত মাসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আফগান সরকারের পতন এবং তালেবান ক্ষমতা দখলের পর দেশটির পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বদল হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন আইসিসির নতুন প্রসিকিউটর করিম খান। তিনি বলেন, ‘বিষয়গুলো সতর্কতার সঙ্গে পর্যালোচনার পর সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই মুহূর্তে আফগানিস্তানে কোনও কার্যকর এবং প্রকৃত অভ্যন্তরীণ তদন্তের আশা নেই।’

তদন্ত পুনরায় শুরু হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত দেবে আদালত। আফগানিস্তান যুদ্ধে জড়িত মার্কিন বাহিনী, আফগান সরকার, তালেবানসহ সকল পক্ষের বিরুদ্ধে আনা অভিযোগ পরীক্ষা করে সিদ্ধান্ত দেবেন বিচারকেরা।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:২৫
আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্ত ফের শুরু করতে চায় আইসিসি
সম্পর্কিত
১২ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণ ও হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত সন্দেহভাজন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল
সর্বশেষ খবর
গুলি করতে করতে চিকিৎসককে অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন
গুলি করতে করতে চিকিৎসককে অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল এনজিওপ্লাস্টি
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল এনজিওপ্লাস্টি
অচল সম্পদকে উৎপাদনে ফেরাতে বড় উদ্যোগ সরকারের
অচল সম্পদকে উৎপাদনে ফেরাতে বড় উদ্যোগ সরকারের
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে