পাঞ্জশিরে তালেবান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা!

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৪

আফগানিস্তানের পাঞ্জশিরে মঙ্গলবার তালেবান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলার খবর পাওয়া গেছে। রবিবারই প্রতিরোধ যোদ্ধাদের কাছ থেকে প্রদেশটির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান। এর দুই দিনের মাথায় মঙ্গলবার সেখানে হামলার খবর পাওয়া গেলো। তবে কারা এই হামলা চালিয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আফগানিস্তানের অধিকাংশ প্রদেশের দখল নেওয়ার পরও পাঞ্জশিরে ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্টের তীব্র প্রতিরোধের সামনে পড়তে হয় তালেবান যোদ্ধাদের। বেশ কিছুদিন লড়াইয়ের পর রবিবার প্রদেশটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে দলটি। তীব্র সংঘাতে নিহত হন প্রতিরোধ যোদ্ধাদের জোটের মুখপাত্র ফাহিম দাস্তিসহ অনেকে। প্রাদেশিক গভর্নরের অফিসসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উড্ডয়ন করা হয় তালেবানের পতাকা। দলটির একজন মুখপাত্র বলেন, ‘এই জয়ের মাধ্যমে আমাদের দেশ সম্পূর্ণভাবে যুদ্ধের জঞ্জাল থেকে মুক্ত হলো।’

তালেবান বিস্তীর্ণ এলাকার দখল নিলেও লড়াই এখনও শেষ হয়নি বলেই সোমবারই হুংকার দিয়েছিলেন প্রতিরোধ যোদ্ধাদের নেতা আহমেদ মাসুদ। পাকিস্তানের বিরুদ্ধেও অঞ্চলটিতে তালেবানকে পৃষ্ঠপোষকতার অভিযোগ তোলেন তিনি।

এদিকে পাঞ্জশিরে তালেবানের অভিযানের নিন্দা জানিয়েছে প্রতিবেশী শিয়া অধ্যুষিত দেশ ইরান। সোমবার অঞ্চলটির বিদ্যমান পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ। তিনি বলেন, পাঞ্জশিরের সংকটের সমাধান একমাত্র রাজনৈতিকভাবেই হতে পারে। আন্তর্জাতিক ও মানবিক আইনের দৃষ্টিতে অঞ্চলটিতে অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সূত্র: আনন্দবাজার, উইওন নিউজ।

/এমপি/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী