নারীরা মন্ত্রী হবে না, তারা সন্তান জন্ম দিক: তালেবান নেতা

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৫

নারী অধিকার নিয়ে পশ্চিমা বিশ্বের কঠোর নজরদারির মধ্যে রয়েছে আফগানিস্তানের নতুন তালেবান সরকার। এরইমধ্যে নারীদের নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন তালেবানের এক মুখপাত্র। টোলো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সাইদ জিকরুল্লাহ হাসিমি বলেছেন, নারীরা মন্ত্রী হতে পারে না, তাদের উচিত সন্তান জন্ম দেওয়া।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বারবার তালেবানের তরফ থেকে শরিয়া আইন অনুযায়ী নারী অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে গত সপ্তাহে ঘোষিত নতুন মন্ত্রিসভায় কোনও নারী প্রতিনিধিকে রাখা হয়নি।

টোলো নিউজের তরফে তালেবান মুখপাত্র সাইদ জিকরুল্লাহ হাসিমির কাছে মন্ত্রিসভায় কোনও নারী না রাখার কারণ জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘নারীরা মন্ত্রী হতে পারে না, এটা এমন কিছু যে তাদের গলায় পরিয়ে দেওয়া হলো কিন্তু তারা ভার নিতে পারলো না। মন্ত্রিসভায় নারীদের থাকার প্রয়োজন নেই, তাদের উচিত সন্তান জন্ম দেওয়া। বিক্ষোভকারী নারীরা আফগানিস্তানের সব নারীর প্রতিনিধি নয়।’

সাক্ষাৎকার গ্রহণকারী পাল্টা প্রশ্ন করেন, ‘নারীরা সমাজের অর্ধেক’। জবাবে হাসিমি বলেন, ‘কিন্তু আমরা তাদের অর্ধেক মনে করি না। কোন ধরনের অর্ধেক? অর্ধেক শব্দটিই ভুল। অর্ধেক মানেই তাদের মন্ত্রিসভায় রাখতে হবে আর কিছুই নয়। আর যদি তাদের অধিকার হরণ করেন তাহলে কিছু হবে না।’

তালেবান মুখপাত্র সাইদ জিকরুল্লাহ হাসিমি বলেন, ‘আমি সব আফগান নারীর উদ্দেশে বলছি না। রাজপথে চার নারী প্রতিবাদ করেছেন, তারা আফগানিস্তানের সব নারীর প্রতিনিধি হতে পারে না। আফগানিস্তানের নারী তারাই, যারা আফগানিস্তানের জন্য সন্তানের জন্ম দেবে, আর তাদের ইসলামি মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করবে।’

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম